ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে গলায় ফাঁ/স দিয়ে তরুণীর মৃ’ত্যু রাজশাহীর কেশরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ লালপুরে পুকুরে ডুবে সিএনজি চালকের মৃত্যু গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের হয়রানি: একজন গ্রেপ্তার, অন্যদের খুঁজছে পুলিশ লালপুরে মাদক সেবনের দায়ে যুবককে এক মাসের কারাদণ্ড বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছ উদ্ধার শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় ৫ পরীক্ষার্থী গ্রেফতার মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাকার্যক্রম

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ২৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

নেকমরদ হাটে সরকারি জমিতে গড়ে ওঠা কয়েক হাজার অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসনের কঠোর অবস্থান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বৃহৎ বাণিজ্যিক এলাকা নেকমরদ হাটে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা কয়েক হাজার স্থাপনা অপসারণের জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এই আল্টিমেটাম ঘোষণা করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা ও অর্পিত সেল) রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেদুল ইসলাম এবং সার্ভেয়ার আবুল কালাম আজাদ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ বলেন, সরকারি জমিতে কেউ অবৈধভাবে ঘর নির্মাণ করতে পারবে না। যারা সরকারি নিয়ম অমান্য করে অতিরিক্ত জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন কিংবা অবৈধভাবে ঘর বিক্রি করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে কেউ যদি তাদের স্থাপনার বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন, তাহলে সেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। কোনো পরিবার একটির বেশি ঘর নির্মাণ করতে পারবে না। এছাড়া কারো বিরুদ্ধে ঘর বিক্রির অভিযোগ প্রমাণিত হলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের ঘর বাতিল করা হবে এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এ ঘোষণার পর নেকমরদ হাট এলাকায় ব্যবসায়ী ও দখলদারদের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

আপডেট সময় : ০৪:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬