ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের হয়রানি: একজন গ্রেপ্তার, অন্যদের খুঁজছে পুলিশ লালপুরে মাদক সেবনের দায়ে যুবককে এক মাসের কারাদণ্ড বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছ উদ্ধার শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় ৫ পরীক্ষার্থী গ্রেফতার মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাকার্যক্রম সংঘাত-সহিংসতা নয়, গণরায়ের ভিত্তিতে সংস্কার অনুমোদনের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের পঞ্চগড় চিনিকল খুব শিগগিরই চালু করা হবে: শিল্পমন্ত্রী রাজশাহীতে চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার উদ্ধার, গ্রেপ্তার ১

রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাকার্যক্রম

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাকার্যক্রম

গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা-এ দীর্ঘদিন ধরে একাধিক সরকারি দপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পূর্ণাঙ্গ কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ সময়মতো কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে শূন্য রয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

একইভাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে শূন্য রয়েছে। বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “রাণীশংকৈলে স্থায়ী কর্মকর্তা নিয়োগ হলে দায়িত্বের চাপ অনেকটাই কমবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তার পদটি ২০২৪ সালের মে মাস থেকে শূন্য। বর্তমানে সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, “মন্ত্রণালয় থেকে কর্মকর্তা নিয়োগ হলেই পদটি পূরণ করা হবে।”

অন্যদিকে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদটি ২০২৪ সালের মার্চ থেকে শূন্য রয়েছে। বর্তমানে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আবু মোহাম্মদ মুক্তাদির হোসেন ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন।

এছাড়া উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মামুন অর রশিদ পদোন্নতিজনিত কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে বদলি হলে পদটি শূন্য হয়ে পড়ে। বর্তমানে সহকারী কর্মকর্তা আনোয়ারা বেগম ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন।

এদিকে বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে গত ২০ এপ্রিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকারকে বদলি করা হলে পদটি এখনো শূন্য রয়েছে।

দীর্ঘদিন ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটিও শূন্য রয়েছে। ২০২৫ সালের ৩০ জুন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন অবসরে যাওয়ার পর থেকে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দীন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার বলেন, “খুব শিগগিরই ভারপ্রাপ্ত পদগুলো পূরণ করা হবে। জেলার চারটি উপজেলায় বর্তমানে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন। আশা করছি দ্রুত পূর্ণাঙ্গ কর্মকর্তা নিয়োগ দেওয়া সম্ভব হবে।”

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, “পূর্ণাঙ্গ কর্মকর্তা থাকলে দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় এবং সাধারণ মানুষও সময়মতো সেবা পায়। সব দপ্তরে কর্মকর্তা থাকলে উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও সেবার মান আরও উন্নত রাখা সম্ভব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাকার্যক্রম

আপডেট সময় : ০৯:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬