ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৩১৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

রাজশাহী রেলওয়েস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ মে) দুপুরে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। যাত্রী সেবায় হয়রানি, টিকিটের কালোবাজারি ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে এ অভিযান চালানো হয়।

এদিন দুপুরে চার সদস্যের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে স্টেশন সুপারের কক্ষে টিকিট ব্যবস্থা, যাত্রীসেবা, কুলিদের ভাড়া নির্ধারণসহ সেবাবিষয়ক বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা করে। এ সময় সংশ্লিষ্ট কর্মীদের ডেকে সতর্ক করা হয়। ঈদ-উল-আজহা উপলক্ষে সেবার মান বজায় রেখে যাত্রী হয়রানি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দেয় দুদক।

রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচাল মো. আমির হোসেন বলেন, ঈদ সামনে রেখে যেন কোনো ধরনের হয়রানি বা টিকিট কালোবাজারি না হয়, সে বিষয়ে আমরা সবাইকে সতর্ক করেছি। এর পরও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন, দুদক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শারমিন আক্তার, মাহবুবুর রহমান এবং তানভীর আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

আপডেট সময় : ০২:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫