ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী চূড়ান্ত ‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী চূড়ান্ত ‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে

আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পর্ব পেরিয়ে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর ঢাকা পর্বে অংশগ্রহণের জন্য রাজশাহী বিভাগ থেকে ১২০ জন প্রতিযোগী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় বাছাইয়ের মাধ্যমে এসব প্রতিযোগীকে বেছে নেওয়া হয়।

সরকারি সিদ্ধান্তে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ দীর্ঘ বিরতির পর পুনরায় শুরু হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবে দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

রাজশাহী বিভাগে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার প্রতিযোগীরা রাজশাহী-১ এবং বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার প্রতিযোগীরা রাজশাহী-২ অঞ্চলে অংশগ্রহণ করেন। যথাক্রমে রাজশাহী ও বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এই বাছাই।

দুটি ভেন্যু থেকে ৪৩৩ জন প্রতিযোগী বিভাগীয় পর্বে অংশ নেন। সেখান থেকে ১২টি ইভেন্টের প্রতিটি ক ও খ শাখা মিলিয়ে ৫ জন করে মোট ১২০ জন প্রতিযোগীকে ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত অডিশনের জন্য মনোনয়ন দেওয়া হয়।

নতুন কুঁড়ির ইভেন্টগুলো হলো- অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত এবং হামদ-না’ত।

রাজশাহী বিভাগীয় বাছাইয়ের শেষ দিনে (৮ অক্টোবর) অডিশনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। এ সময় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহসহ বিটিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী চূড়ান্ত ‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে

আপডেট সময় : ০৩:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫