ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা ও নগরের বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী জেলা ও নগরের বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরীর আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টার সময় সদ্য ঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি মনিচত্বর, সাহেববাজার ও কুমারপাড়া ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। মিছিল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা ধরনের স্লোগান দেন।

অনুষ্ঠিত সমাবেশে আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন ফিরোজ, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। তারা আগামী শনিবারের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান।

তারা বলেন, প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। শনিবারের মধ্যে কমিটি বাতিল না হলে রোববার থেকে তারা নগরের তালাইমারি মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

উল্লেখ্য, ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরীর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থীরা। তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী জেলা ও নগরের বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

আপডেট সময় : ০২:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫