ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

রাজশাহীর তিন কিশোর ফুটবলার প্রশিক্ষণ নিতে যাচ্ছে ব্রাজিলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ২০৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তিন কিশোর ফুটবলার প্রশিক্ষণ নিতে যাচ্ছে ব্রাজিলে

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর তিন কিশোর ফুটবলার প্রশিক্ষণ নিতে যাচ্ছে ব্রাজিলে। উন্নত প্রশিক্ষণ নিতে ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে যাচ্ছে রাজশাহীর তিন কিশোর ফুটবলার।

অনূর্ধ্ব-১৭ খেলোয়াড় হিসেবে সারাদেশ থেকে ব্রাজিল যাওয়ার সুযোগ পেয়েছে ১৫ ফুটবলার। এদের মধ্যে সেরা ১১ জনের তিনজন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়।
এই তিন খেলোয়াড় হলেন, রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর এলাকার ফরহাদ, মোহনপুর উপজেলার ধুরইল এলাকার আবির হাসান এবং পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিবাস কুজুর। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবদুল জলিল তার কার্যালয় থেকে এই তিনজনকে আর্থিক সহায়তা দিয়েছেন।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে অধিকতর উন্নত প্রশিক্ষণ নিতে ব্রাজিলে যাওয়ার উদ্দেশে সারাদেশ থেকে ৪০ জন খেলোয়াড় একটি প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে ১৫ জন বাছাই করে ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার তিনজন। আগামী মাসে ব্রাজিলের সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা ক্লাবের সঙ্গে অনুশীলন করবে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর তিন কিশোর ফুটবলার প্রশিক্ষণ নিতে যাচ্ছে ব্রাজিলে

আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২