ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে ৬ দফা দাবিতে আইএইচটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ৬ দফা দাবিতে আইএইচটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজশাহীতে ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজিসহ (আইএইচটি) অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহানগরীর দাশপুকুর, সিটি বাইপাস মোড়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করেন। প্রথমে শিক্ষার্থীরা ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাস হতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ দাশপুকর এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে বসে বিক্ষোভ করেন তারা। এছাড়াও সড়কে শুয়ে প্রতীকী লাশের ওপর লাল সবুজের পতাকা বুকের ওপর বিছিয়ে দিয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন। এসময় মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রিকশা-অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য ছোট যানবাহনগুলো ভেতরের অলিগলির রাস্তা দিয়ে চলে যায়।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনের আহ্ববায়ক সাদ্দাম হোসেন বলেন, আমাদের দাবি ৬টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আমরা আশা করি, এই সরকার আমাদের দাবিগুলো মেনে নিবে। আর যদি দাবি না মানা হয় তাহলে সারাদেশের শিক্ষার্থীরা একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

ছয় দফা দাবি গুলো হলো: স্বতন্ত্র পরিদফতর গঠন করতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির পদমর্যাদা) প্রদান করে দ্রুত WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভূক্ত করতে হবে। ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। বি ফার্মসহ সকল অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি  ছয়টি দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো লাভ হয়নি। আমরা আশা করি, এই সরকার আমাদের দাবিগুলো মেনে নিবেন। আর যদি দাবিগুলো না মানা হয় তাহলে সারাদেশের শিক্ষার্থীরা মিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ৬ দফা দাবিতে আইএইচটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় : ০১:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪