ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে উঠতে গিয়ে স্ত্রীর ম’র্মান্তিক মৃ’ত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৪৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে উঠতে গিয়ে স্ত্রীর ম’র্মান্তিক মৃ’ত্যু

চলন্ত ট্রেনে ওঠার সময় হাত ফসকে নিচে পড়ে যান রুপা খাতুন, ঘটনাস্থলে নেমে আসেন স্বামী

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে রুপা খাতুন (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুপা খাতুন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মো. অনিক ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে কর্মরত।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার সময় ট্রেন ছেড়ে দেয়। অনিক আগে ট্রেনে উঠে স্ত্রী রুপার হাত ধরে ওঠানোর চেষ্টা করছিলেন। এ সময় রুপার হাত ফসকে গেলে তিনি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান।

ঘটনার পর অনিকও তাৎক্ষণিকভাবে চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেন চলে গেলে রুপাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাতে জানা যায়, দুর্ঘটনায় রুপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া অপর পা ও মাথায় গুরুতর আঘাত পান তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে উঠতে গিয়ে স্ত্রীর ম’র্মান্তিক মৃ’ত্যু

আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬