ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

রাজশাহীতে স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী; রাস্তায় হাঁটুপানি, ঘর-বাড়িতেও ঢুকেছে পানি

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী; রাস্তায় হাঁটুপানি, ঘর-বাড়িতেও ঢুকেছে পানি

রাজশাহী নগরীতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। হাঁটু পানিতে ভাসছে নগরীর বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট। আবহাওয়াবিদ মো. রশিদুল ইসলাম জানান, রাজশাহীতে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে সারাদিনে ৫৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল থেকে থেমে থেমে হওয়া বৃষ্টিতে অনেকের বাড়ি-ঘরেও ঢুকেছে পানি। বিশেষ করে শহরের নিম্নাঞ্চলে কিছু কিছু ঘর-বাড়িতে বৃষ্টির পানি ঢুকে গেছে। পদ্মা আবাসিক এলাকা, তেরোখাদিয়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় হাঁটুপানি জমে গেছে। পানি থৈ থৈ করছে। নগরীর সড়ক ঘেঁষে থাকা ড্রেনের পয়ঃনিষ্কাশনের নোংরা পানি আর বৃষ্টি পানিতে একাকার হয়ে গেছে পুরো রাজপথ। পানি নামতে না পারায় নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে কেবল আজই নয়, রাজশাহীতে ৩০ মিনিট বৃষ্টি হলেই তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনের রাস্তাটি অচলাবস্থার সৃষ্টি হয়। একই অবস্থা দেখা দেয় নগরীর বহরমপুর এলাকার রাস্তাটিও। গত দুই বছর ধরে কয়েক হাজার কোটির টাকার উন্নয়ন হলেও শহরের বিভিন্ন এলাকায় ‘জলজট’ ও জলাবদ্ধতা নিরসন হয়নি আজও। জলবায়ু পরিবর্তনের প্রভাব আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার বর্ষা ছিল বৃষ্টিহীন। প্রকৃতির পালাবদলে শুভ্র শরতের অভিষেক ঘটেছে তাই বর্ষণেই। ভাদ্র শেষে আশ্বিনের নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের ভেলা ভাসতে দেখা যায়নি। শোনা যাচ্ছে আষাঢ়-শ্রাবণের মতো কালো মেঘের গর্জন।

নগরীর তেরোখাদিয়া এলাকার আকবর হোসেন বলেন, কদিন পর পরই বৃষ্টি ঝরছে উত্তরের এ নগরে। আর তাই জলজট নিয়েও দুর্ভোগ কাটছে না নগরবাসীর। এতে স্বাভাবিক কাজকর্ম ও জীবনযাত্রায় ছন্দপতন ঘটছে। বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টি রূপ নিয়েছে জনদুর্ভোগে। আশ্বিনের এ টানা বৃষ্টিতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। পথঘাট ডুবে যাওয়ায় মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন হালকা ও ভারী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পানির নিচে থাকা বিভিন্ন সড়কে খানা খন্দকের কারণে অনেক জায়গায় ছোটখাট দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী; রাস্তায় হাঁটুপানি, ঘর-বাড়িতেও ঢুকেছে পানি

আপডেট সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪