রাজশাহীতে লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০১:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ২১২ বার পড়া হয়েছে

রাজশাহীতে লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
পুঠিয়ার বানেশ্বরে র্যাবের চেকপোস্টে লবণের আড়ালে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ
রাজশাহীতে লবণ বহনকারী একটি কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করে। শনিবার (১০ জানুয়ারি) সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, কার্গো ট্রাকটিতে প্রায় ১৩ হাজার কেজি লবণ পরিবহন করা হচ্ছিল। এর ভেতরে কৌশলে লুকিয়ে রাখা হয় ১২৬ কেজি গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে ট্রাকটি তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত হাসানুর রহমানের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে।
















