ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক

রাজশাহীতে র‍্যাবের দায়ের করা মামলার ৯ আসামী খালাস!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

সংগৃহিত করা ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে র‍্যাবের দায়ের করা মামলার ৯ আসামী খালাস!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে র‍্যাবের দায়ের করা মামলার ৯ আসামী খালাস! রাজশাহী নগরীতে র‍্যাব সদস্যের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলার ৯ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রোববার (১১ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মোঃ মহিদুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার ৯ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। আসামী পক্ষের আইনজীবী তানভিরুল ইসলাম মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খালাস প্রাপ্তরা হলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর ছোট ভাই খাদেমুল আলম মাসুম, তার ঘনিষ্ঠজন মাসুদ রানা (১), মাসুদ রানা (২), জাহাঙ্গীর আলম কনক, মনোয়ারুল ইসলাম ডিপলু, সাদি, এন্তাজ, রাসেল ও শাওয়ন।
আইনজীবী তানভিরুল ইসলাম বলেন, সাদা পোষাকে থাকা চারজন র‍্যাব সদস্যের উপর হামলার অভিযোগ তুলে ২০১৮ সালের ২৬ মে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেন র‍্যাব-৫ এর হাবিলদার হুমায়ন কবির। মামলায় ৯ জনকে আসামী করা হয়। পরে পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে আদালতে চাজসীট দাখিল করে। আদালতে মামলার সাক্ষীদের স্বাক্ষগ্রহন শেষে আজ রোববার রায় ঘোষণা করেন। র‍্যাবের দায়ের করা অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত মামলার ৯ জন আসামীকে বেকসুর খালাস দিয়েছেন।

তানভিরুল ইসলাম বলেন, র‍্যাব তাদের দায়ের করা মামলায় অভিযোগ করেন, সন্ধ্যার দিকে নগরীর কোর্ট স্টেশন বাইপাস এলাকায় দায়িত্বরত অবস্থায় লোহার রড ও মোটা লাঠি দিয়ে চার র‍্যাব সদস্যের ওপর হামলা করে খাদেমুল আলম মাসুমের নেতৃত্বে একদল সন্ত্রাসী। সাদা পোশাকে দায়িত্বরত র‍্যাব সদস্যরা নিজেদের পরিচয় দেয়ার পরও তাদের কিল-ঘুষি ও লাথি মারে। এ ঘটনায় র‍্যাবের চার সদস্য আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলেও অভিযোগ আনা হয় মামলায়।

তিনি আরও বলেন, এই মামলার পর র‍্যাব সদস্যরা রাতভর অভিযান চালিয়ে চারজনকে আসামীকে গ্রেপ্তার করে। আর আদালতে আত্মসমর্পন করে অপর আসামীরা। কিছুদিন পর তারা সবাই জমিনে মুক্তিপান। এর পর থেকে সব আসামী জামিনে ছিলেন।

রায়ে সন্তুষ্ট প্রকাশ করে খালাস প্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলম কনক বলেন, এই রায়ে সত্যের জয় হয়েছে। ওই দিন সেখানে র‍্যাবের উপর কোন হামলার ঘটনাই ঘটেনি। মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় এক পথচারীকে র‍্যাব সদস্যরা পিটিয়ে জখম করে। অনেকেই সেই ঘটনার প্রতিবাদ করায় উল্ট তারা আমাদের উপর মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে র‍্যাবের দায়ের করা মামলার ৯ আসামী খালাস!

আপডেট সময় : ০৫:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩