ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

রাজশাহী নগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্তক্ত করার প্রতিবাদে বাবা আকরাম হোসেন (৫২) হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে রাত ১২টার দিকে রাজশাহীর বেলপুকুর রেলগেট এলাকা থেকে নাহিদকে এবং সিরাজগঞ্জ থেকে র‍্যাব-১২ এর সহযোগিতায় রাত সাড়ে ১০টার দিকে শাহাজাদপুর উপজেলার চরনাড়ুয়া এলাকা থেকে বিশালকে গ্রেপ্তার করে র‍্যাব-৫। 

গ্রেপ্তার দুজন হলো- নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে মো. বিশাল (২৮) ও মো. জামালের ছেলে মো. নাহিদ (২৫)। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, এর আগে গত ১৮ এপ্রিল র‍্যাব-৫ এর একটি দল এ মামলার আসামি নান্টু (২৮) ও খোকন মিয়াকে (২৭) গ্রেপ্তার করে। এ মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হলো। গ্রেপ্তার বিশাল ও নাহিদকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, নিহত আকরাম হোসেন পেশায় বাসচালক ছিলেন। তার মেয়েকে উত্ত্যক্ত করার পর প্রতিবাদে আকরাম হোসেন বখাটেদের পরিবারের কাছে নালিশ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা গত ১৬ এপ্রিল রাতে আকরাম হোসেন ও তার ছেলে ইমাম হোসেনের ওপর হামলা করে। ঘটনার সময় আসামি বিশাল আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে আকরামের মৃত্যু হয়। এ ঘটনায় ছেলে ইমাম হোসেন সাতজনের নাম উল্লেখ করে ৪/৫ অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫