ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫ সংসদে যেতে চান আদিবাসী নেত্রী সুমী মুর্মু খাল খননের মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে: নাটোরে হুইপ দুলু পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু

রাজশাহীতে মুদির দোকানে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৩৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মুদির দোকানে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর তানোর উপজেলায় এক কলেজছাত্রীকে (১৮) দোকানের ভেতর ঢুকিয়ে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। গত রোববার বিকেলে জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে তানোর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মামলার আসামিরা হলো, চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের ইকবাল হোসেন (২৮), তার বাবা আনছার আলী (৬৫) এবং একই গ্রামের চা দোকানি আবদুল মালেক (৬০)। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই কলেজছাত্রী তার শিক্ষকের বাসায় গাইড নিতে যাচ্ছিলেন। পথে পূর্বপরিচিত মুদি দোকানি ইকবাল ছাত্রীকে ডাকে। ওই ছাত্রী দোকানে গেলে ইকবালের সহযোগী চা দোকানী মালেক দোকানের শাটার নামিয়ে দেয়। এসময় দোকানের মধ্যে ছাত্রীকে ধর্ষণ করে মুদি দোকানি ইকবাল। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ওই ছাত্রীকে তার দোকান থেকে বের করে দেয় ইকবাল। পরে অভিযুক্তের বাবা আনছার আলী ওই ছাত্রীকে উল্টো দোষারোপ করে তার পরিবারের কাছে রেখে আসেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় সোমবার রাতে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মুদির দোকানে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫