ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে মসজিদ কমিটির নিয়ে হত্যা মানলায় ৯ জনের যাবজ্জীবন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মসজিদ কমিটির নিয়ে হত্যা মানলায় ৯ জনের যাবজ্জীবন

রাজশাহীতে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বে খোকন আলী (৩৫) খুনের মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর চারঘাট জোতকার্তিক এলাকার আজগর আলীর ছেলে জিয়ারুল ইসলাম, নবীর উদ্দিনের ছেলে রনি, মৃত আফজ উদ্দিন শাহের ছেলে শাহজাহান আলী সাজু, আবু বক্করের ছেলে মিলন আলী, মৃত এরফান আলীর ছেলে সেকেন্দার আলী, হায়দার আলী, মৃত নূর মোহাম্মদের ছেলে ইমরান আলী, মৃত রফেজ উদ্দিনের ছেলে আশরাফ আলী ও ফজলুল হকের ছেলে ফারুক হোসেন। এর আগে ২০২২ সালের ৮ এপ্রিল রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামের মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন খোকন আলী। এই ঘটনার পরের দিন নিহত খোকন আলীর স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে চারঘাট থানায় ৩৮ জনের নামে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, এই ঘটনায় ৩৮ জনের নামে মামলা হয়। তদন্ত শেষে এজাহারে নাম আসে ২৭ আসামির। এর মধ্যে মামলার বিচার চলাকালে আসামি মো. ইমাজ উদ্দিন মারা গেছেন। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৭ জন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, জোতকার্তিক গ্রামের জামে মসজিদ কমিটির সভাপতিকে সরিয়ে কামরুজ্জামান মুকুল পবরবর্তীতে সেই মসজিদের সভাপতি হন। ফলে ওই সময় দুইটি পক্ষ তৈরি হয়। একটি পক্ষ তাবু বা চান্দুয়া টানিয়ে আরেকটি মসজিদ করে। এ সময় জামে মসজিদের ইমামকে সরিয়ে দিলে তিনি এই তাবু টানানো মসজিদে নামাজ পড়ান। তিনি আরও বলেন, ঘটনার দিন (রজমান মাস) কামরুজ্জামান মুকুলের লোকজন অপরপক্ষকে বলেন তোমরা যাত্রা প্যান্ডেল করছো। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হন। এর মধ্যে খোকন আলী মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মসজিদ কমিটির নিয়ে হত্যা মানলায় ৯ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪