ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ

রাজশাহীতে ময়নাতদন্ত ছাড়াই ইটভাটা শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। রোববার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পর রাত সাড়ে ১১টায় তুলে নেন শ্রমিকরা। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

শ্রমিকরা বলেন, রোববার দুপুর ১২টার দিকে মাসকাটা দিঘী এলাকার বিএসবি ইটভাটার শ্রমিক রেজাউল করিম কাজ করা অবস্থায় মারা যান। এরপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে নিহত শ্রমিকের পরিবার ও তার সহকর্মীরা ময়না তদন্তে আপত্তি জানান। স্ট্রোক করে মারা যাওয়ায় তারা ময়নাতদন্ত করতে দিতে রাজি নন। এ নিয়ে সন্ধ্যা থেকে টানাপড়েন শুরু হয় পুলিশ ও শ্রমিকদের মধ্যে। রাতে ইটভাটার শ্রমিকরা কাটাখালি থানার সামনের সড়কে অবস্থান নেন। এতে করে রাজশাহী নাটোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১১ টায় শ্রমিকরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাওয়ার পর অবরোধ তুলে নেন।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন,পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় নিহত রেজাউল করিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫