ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতে পাখি শিকারি যুবককে কারাদণ্ড

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতে পাখি শিকারি যুবককে কারাদণ্ড

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক পরিযায়ী পাখি শিকারীকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর শ্রীরামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম লিটন হোসেন। তার বাবার নাম মৃত তাজি মণ্ডল। শ্রীরামপুর এলাকায় তার বাড়ি। তার কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস ও প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নৌ-পুলিশ ও বনবিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, লিটন বিষ টোপে পাখি হত্যা করে। ভোরে সে মৃত পাখি নিয়ে চর থেকে আসবে, এমন খবর পেয়ে নৌ পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযান চালানো হয়। এ সময় চারটি মৃত পাতি তিলিহাঁসসহ হাতেনাতে আটক করা হয়।
বনবিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, পাখি শিকারীদের ধরতে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতে পাখি শিকারি যুবককে কারাদণ্ড

আপডেট সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫