ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী

রাজশাহীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা।

সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টেকসই, মানসম্মত ও সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসাব্যবস্থার প্রতিটি স্তরে বিজ্ঞান, গবেষণা এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক ব্যবস্থা, গবেষণাভিত্তিক পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যখাতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও সমন্বিত উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়ক হবে বলেও তারা মত দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন এস আই এম রাজিউল করিম। সভায় সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. স ম বায়েজীদ উল ইসলাম।

এসময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) নাসিদ ফরহাদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. মহিউদ্দীন শরীফ।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আপডেট সময় : ১০:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬