ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ছয় দফা দাবিতে কর্মসূচি পালন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটকসহ ছয়টি দপ্তরে তালা দেন। এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। ভেতরে থাকা কর্মকর্তাদের বের হওয়ার জন্য ১০ মিনিট সময় দেন তারা। পরে কর্মকর্তারা বের হয়ে গেলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।

প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থী সালমান আহম্মেদ তুষার বলন, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদাভাবে কর্মসূচির ডাক দিয়েছেন। তারই অংশ হিসেবে তারা প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন, যা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। এর আগে গতকাল রোববার বিকেলে রাজশাহী পলিটেকনিক মাঠে এক সমাবেশ শেষে এই তালা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে গত শুক্রবার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করেন। এছাড়া গত মঙ্গলবার ও বুধবার দুই দিন রাজশাহী নগরের রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা ও দ্বিতীয় দিন আড়াই ঘণ্টা অবরোধ চলে।

এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফকে ফোন করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫