ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের চালকসহ আহত ৫

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের চালকসহ আহত ৫

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের ড্রাইভার হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। রোবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার সময় মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটাররোড সংলগ্ন রেলক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নওগাঁ জেলার বদলগাছী এলাকার সহিদুর রহমানের ছেলে বাবর আলী (৪২), মশিউর রহমানে ছেলে সহিদুর রহমান (৪০), চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়ার নূর নবীর ছেলে শামীম (৪১), সৈয়দ আলী (৪০) ও নূর (৪৫)।

স্থানীয়রা জানান, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী দ্রুত গতির ট্রেন কাদিরগঞ্জ গ্রেটাররোড মসজিদ এলাকা দিয়ে পার হচ্ছিলো। এই সময় রেল ক্রসিং দিয়ে উপশহরের দিকে সবুজ রংয়ের একটি পিকআপ গাড়ী যাচ্ছিলো। ট্রেনটি অত্যান্ত দ্রুত গতিতে যাচ্ছিলো এবং এই জায়গায় পর হওয়ার সময় কোন ধরনের হুইসেলও দেয়নি। ফলে রেল ক্রসিং পার হতে যাওয়া পিকআপ গাড়ীটি দ্রুত সরে যেতে না পারায় জোরে ধাক্কা দিয়ে একটি হার্ডওয়্যারের দোকোনে ঢুকিয়ে দেয়। এই সময় পিকআপ গাড়ীটি দুমড়ে মুচড়ে যায় এবং দোকানের অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়। এত পিকআপের ড্রাইভার, হেলপারসহ তিন জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডেকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা আরও জানান, এই গেটে রেলওয়ের পক্ষ থেকে কোন গেটম্যান নিয়োগ নেই। নিজ উদ্যোগে আমরা বাঁশ দিয়ে গেট ফেলার চেষ্টা করি। ট্রেন আসার বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক গেট ফেলা হয় নইলে গেটটি অরক্ষিত থাকে। আজ ট্রেনটি পার হওয়ার আগে কোন হুইসেল দেননি। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে গেছে। এলাকাবাসী দ্রুত এই দুর্ঘটনা রোধে গেটম্যান নিয়োগের দাবি জানান।
আব্দুল মালেক নামের স্থানীয় এক বাসিন্দা জানান, রেল কর্তৃপক্ষ নিয়ম মেনে আশেপাশের রেলের জায়গা লীজ দেয় না। নিয়ম অনুযায়ী রেল নাইনের দুইপাশে ২৫ ফিট জায়গা ফাঁকা রেখে কোন স্থাপনা তেরী হবে। তবে রেল কর্তৃপক্ষ এসব নিয়ম নীতির তোয়াক্তা না করে লীজ দেয়। ফলে রেলনইনের দুইধারে অসংখ্য দোকানপাট ও বাড়ী ঘর তৈরী করা হচ্ছে। ফলে এইসব দুর্ঘটনা ঘটছে।আরেক স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, রেল কর্তৃপক্ষর কোন কাজ থাকে না। বড় বড় অফিসার রেললাইন পরিদর্শন করে না। বসে থেকে বেতন খায়। তারা মাঠের বাস্তত চিত্র দেখে তাদের জমি লীজ দিলে অবৈধ স্থাপনা গড়ে উঠতো না। ফলে এমন দুর্ঘটনাও ঘটতো না।

তারা বলেন, আমরা স্থানীয়রা কেউ নিরাপদ নই। গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হই। শুধুমাত্র ফজরের সময় শান্তিতে মসজিদে নামাজ পড়তে যেতে পারি । বাকি সময় রাস্তা পারাপারে ঝুঁকি থাকে। তিনি অভিযোগ করেন, রেলওয়ে কর্মকর্তাদের পকেটে শুধু টাকা গেলেই হলো তারা ভালোমন্দ না দেখে রেলের জায়গা গুলো অরক্ষিত রেখে লীজ প্রদান করছে। এলাকাবাসী দ্রুত এই স্থানে গেটম্যান নিয়োগ ও আশে পাশের অবৈধ স্থাপনা অপসারনের দাবি জানিয়েছেন।

রেলওয়ে থানার এসআই মেহেদি হাসান বলেন, আয়াত নামের একটি ট্রেন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর যাচ্ছিল। এসময় কাদিরগঞ্জ গ্রেটাররোড রেলক্রসিংয়ে একটি মিনি ট্রাক ট্রেনের ওপর চলে আসে। এতে ট্রাকটিকে ট্রেন টেনে নিয়ে যায়। এসময় আহত হয়েছেন পাঁচজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের চালকসহ আহত ৫

আপডেট সময় : ০১:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪