ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত বাস থেকে যাত্রী ফেলে হত্যা মামলায় চালক গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে চলন্ত বাস থেকে যাত্রী ফেলে হত্যা মামলায় চালক গ্রেপ্তার

র‍্যাবের যৌথ অভিযানে গাজীপুর থেকে মূলহোতা চালক রুবেল ইসলাম আটক

রাজশাহীতে চলন্ত বাস থেকে আলাউদ্দিন (৩৪) নামের এক যাত্রীকে ফেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত মূলহোতা বাসচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। যৌথ অভিযানে গাজীপুর থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এই তথ্য নিশ্চিত করে। র‍্যাব জানায়, রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর থানাধীন মোহাম্মদী নগর লতিফপুর এলাকা থেকে বাসচালক রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল ইসলাম (২৯) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চকপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, নিহত আলাউদ্দিন তার ছোট বোন রুমি খাতুন (২৭) ও তার শিশু সন্তানকে নিয়ে গত ৩০ নভেম্বর বিকেলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গার লিলি হলের মোড় থেকে চাঁপাইনবাবগঞ্জগামী রাহুল ডিলাক্স পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে ওঠার পর বসার কোনো আসন না পেয়ে হেলপারকে আসনের ব্যবস্থা করতে বললে চালক, হেলপার ও সুপারভাইজার তার কথায় ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে তারা আলাউদ্দিনকে মারধর করতে থাকে এবং চালক দ্রুতগতিতে বাস চালাতে থাকে। পরে চালকের নির্দেশে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নতুনপাড়া এলাকার (মাজেদ অ্যান্ড সন্স স্টক ইয়ার্ডের সামনে) পাকা সড়কে চলন্ত বাস থেকে আলাউদ্দিনকে ফেলে দেওয়া হয়। এতে তার মাথার পেছনসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

এ সময় বাসের ভেতরে থাকা আলাউদ্দিনের বোন চিৎকার করলে তাকেও ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। এমনকি তার শিশুসন্তানকে বাসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে পেছন থেকে একটি মাইক্রোবাস ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৩০০ গজ সামনে বাসটি থামানো হলে চালক, হেলপার ও সুপারভাইজার বাস ফেলে পালিয়ে যায়।

আহত আলাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ১ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই দুলাল হোসেন বাদী হয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় চালক, হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চালক রুবেল ইসলাম ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাকে কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে চলন্ত বাস থেকে যাত্রী ফেলে হত্যা মামলায় চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫