ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ঋণের দায়ে এক গৃহবধূর আত্মহত্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

রাজশাহীর রাজপাড়া থানা-ছবি সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ঋণের দায়ে এক গৃহবধূর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ঋণের দায়ে এক গৃহবধূর আত্মহত্যা! রাজশাহী মহানগরীর বসুয়া এলাকায় ঋণের দায়ে মেরেঙ্গা বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর রাজপাড়া থানার বসুয়া অচিনতলা এলাকার ভাড়া বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
আর শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঐ বাসা থেকে থেকে গৃহবধূ মেরেঙ্গার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মেরেঙ্গা বেগম বসুয়ার অচিনতলা এলাকার সেরাজ উদ্দিনের স্ত্রী। নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবাবরের লোকজন জানান, শুক্রবার ঈশার নামাজ পড়ে মেরেঙ্গা বেগম তার ঘরে যান। এসময় তার স্বামী সেরাজও মসজিদে নামাজ পড়তে যান। এর মাঝে মেরেঙ্গা বেগম নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন। পরে তার এক প্রতিবেশি নারী গিয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি বাড়ির অন্যদের বিষয়টি জানান। পরে লোকজন দরজায় গিয়ে পুনরায় তাকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ মেলে না। এক পর্যায়ে লোকজন তার ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় মেরেঙ্গা বেগম গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে দ্রূত তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তারা জানতে পারেন মেরেঙ্গা মারা গেছেন।

স্থানীয়রা বলছেন, তিনি দেনায় জর্জরিত ছিলেন। পাওয়ানাদারদের চাপের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন এমনটা ধারণা করা হচ্ছে।
নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের লোকজনকে থানায় ডাকা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে অন্য কিছু বেরিয়ে আসলে পরে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ঋণের দায়ে এক গৃহবধূর আত্মহত্যা!

আপডেট সময় : ০৪:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩