ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

রাজশাহীতে অটোরিকশাসহ চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অটোরিকশাসহ চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার

রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে অটোরিকশাসহ চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার। রাজশাহী মহানগরীতে চোরাই ব্যাটারীচালিত অটোরিকশাসহ দুই চোরকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর মতিহার থানার বাজে কাজলা একটি গ্যারেজে অভিযান চালিয়ে অটোরিকশাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মোঃ মনিরুল ইসলাম মনি (২৭) ও খোজাপুর জাহাজঘাটের মো. নিজাম উদ্দিনের ছেলে মোঃ উজ্জল আলী বাদশা (২৮)।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ রবিউর ইসলাম ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মতিহার থানার বাজে কাজলা এলাকার এক ব্যক্তি তার গ্যারেজে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয় করে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম বেলা ১১ টায় অভিযান চালিয়ে গ্যারেজ মালিক মো. মনিরুল ইসলাম ও অটোরিকশাচালক মোঃ উজ্জল আলীকে গ্রেফতার করে। এসময় আসামীদের কাছ থেকে চোরাই অটোরিকশাটিও উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে তারা ও তাদের সহযোগী চোরেরা রাজশাহী শহরসহ আশে-পাশের থানা ও জেলা থেকে অটোরিকশা, ইজিবাইক চুরি করে এনে তাদের গ্যারেজে রাখে। জিজ্ঞাসাবাদে আসামিরা আরো জানায়, গত ১০-১৫ দিন পূর্বে তাদের অপর সহযোগী আসামী রনি (৩০) নওগাঁ থেকে অটোরিকশাটি চুরি করে তাদের নিকট বিক্রি করে। পরবর্তীতে তারা অটোরিকশাটি নতুন রং করে এবং নম্বর পরিবর্তন করে আসামী মো. উজ্জল আলী ভাড়ায় চালাতো। বাকি পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অটোরিকশাসহ চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২