ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার; ধর্মঘট, অবরোধ চলমান

মহয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার; ধর্মঘট, অবরোধ চলমান

রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জারিকৃত ১৪৪ধারা অবশেষে প্রায় সাড়ে ৪৫ ঘন্টা পর প্রত্যাহার করে নিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

collected

এদিকে ১৪৪ধারা প্রত্যাহার করলেও জেলায় দ্বিতীয় দিনের মতো রাঙামাটি পরিবহন মালিক সমিতির ধর্মঘট এবং পাহাড়িদের ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি এখনো চলমান রয়েছে।
রাঙামাটি পরিবহন মালিক সমতির নেতৃবৃন্দরা জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোন যোগাযোগ হয়নি। যে কারণে তাদের এ কর্মসূচি এখনো চলমান রয়েছে। অবরোধ এবং ধর্মঘটের কারণে রাঙামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন আট শতাধিক পর্যটক। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ এমন তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনালের মো. এরশাদ হোসেন চৌধুরী জেলা শহরের ক্ষতিগ্রস্থ স্থানগুলো পরিদর্শন করেন। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে ২০ সেপ্টেম্বর সকালে রাঙামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ৫৩ জন আহত হয়েছিলো। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ী ভাংচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর ওইদিন দুপুর দেড়টায় রাঙামাটি পৌর শহরে ১৪৪ধারা জারী করেন জেলা ম্যাজিস্ট্রেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার; ধর্মঘট, অবরোধ চলমান

আপডেট সময় : ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪