ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

রং লেগেছে নাটোরের চলন ও হালতি বিলে, চলছে ধান কাটার ধুম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রং লেগেছে নাটোরের চলন ও হালতি বিলে, চলছে ধান কাটার ধুম!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের চলন ও হালতি বিলে চলছে পূরো দমে বোরো ধান কাটার ধুম। ভোরের আলো ফোটার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কৃষক আর কৃষি শ্রমিকদের ব্যাস্ততায় মুখর বিলের মানুষ। এবার ফলন ভালো হওয়ায় কৃষকের ঘরে ঘরে চলছে আনন্দের আমেজ। যেনো রং লেগেছে নাটোরের চলন ও হালতি বিলে।

Collected

বিল জুড়ে কৃষক আর কৃষি শ্রমিকদের বোরো ধান কেটে ঘরে তোলার কর্মযজ্ঞে মনে হওয়ার উপায় নেই যে বৈশাখের তপ্ত রোদে পুড়ছে জনপদ। বরং খরতাপকে আশির্বাদ বানিয়ে বৃষ্টি আসার আগেই মাঠের পাকা ধান গোলায় ভরতে ব্যস্ত কৃষক। ভোরের আলো ফোটার পর যে যার মত নেমে পড়ছেন মাঠে। কোথাও কৃষি শ্রমিকরা ধান কাটছেন কাস্তে হাতে। কোথাও চলছে যন্ত্রের মাধ্যমে ধান কাটার কাজ। মাঝে মাঝে বিরতি,পানাহার।এর পর বিকাল থেকে শুরু মাঠ থেকে ধান তুলে খোলায় এনে মাড়াই এবং বস্তা ও গোলায় ভরার কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার নাটোরের বিলাঞ্চলে বোরোর ভালো ফলন হয়েছে। বাজারে দামও ভালো।

Collected

কৃষকরা বলেন, তবে অতিরিক্ত খরার কারণে কিছু ফলন কমও হয়েছে বলেন কৃষকরা। তবুও সব মিলিয়ে খুশিতে কৃষক। আবার মজুড়ি হিসাবে বাড়তি ধান পেয়ে খুশি বিভিন্ন জেলা থেকে ধান কাটতে আসা কৃষি শ্রমিকরাও।

চলনবিল-হালতি বিল সহ নাটোর জেলায় বোরো ধান কাটার উৎসব শুরু হয়েছে জানিয়ে এবারের ভালো ফলনে খুশি কৃষি বিভাগও। তারা পরামর্শ দিচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের আগেই কৃষক যাতে দ্রুত ফসল ঘরে তুলতে পারে।

এবছর নাটোর জেলায় প্রায় ৬১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যা থেকে প্রায় সোয়া ৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এর মধ্যে অর্ধেকই উদ্বৃত্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রং লেগেছে নাটোরের চলন ও হালতি বিলে, চলছে ধান কাটার ধুম!

আপডেট সময় : ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪