ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক

মোহনপুরে শিশুকে হত্যার অপরাধে মা গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুর থানা-ছবি সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে শিশুকে হত্যার অপরাধে মা গ্রেপ্তার!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
মোহনপুরে শিশুকে হত্যার অপরাধে মা গ্রেপ্তার! রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩৮ দিন বয়সের এক কন্যা শিশুকে হত্যা মামলায় মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আলামিন হোসেন বাদী হয়ে মোহনপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। এর আগে শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বকপাড়া (মধ্যপাড়া) গ্রামে গরুর খাবারের পাত্রের পানির মধ্যে থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পরে সন্দেহ হলে শিশুটির মা তানিয়া খাতুন (২০) গ্রেপ্তার করে পুলিশ। শিশু আয়শা আক্তার তাঁদের দ্বিতীয় সন্তান ছিল। প্রথম সন্তান ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে শিশুটির বাবা আগেই বাড়ির বাইরে গিয়েছিলেন। তার পর তাঁর মা তানিয়াও প্রতিবেশীকে কুকুরে কামড় দিয়েছে বলে দেখতে যান। এ সময় তানিয়ার জা রোজিনা খাতুন তাঁদের বাড়িতে এসে দেখেন, শিশুটি গরুর খাবারের পাত্রের পানির মধ্যে পড়ে মরে রয়েছে। তিনি চিৎকার করলে সবাই ছুটে আসেন।

শিশুটির বাবা জানান, বাড়িতে স্ত্রী ও শিশু কন্যা ছাড়া আর কেউ ছিল না। খবর পেয়ে তিনি তাৎক্ষণিক বাড়িতে এসে দেখেন মেয়ে মারা গেছে। পরে স্ত্রী তাঁকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শোবার ঘরে শিশুটিকে ঘুমে রেখে ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে শুনতে পান পাশের বাড়িতে কাকে যেন কুকুর কামড় দিয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি সেখানে যান। এর পর রোজিনার চিৎকারে দ্রুত বাড়িতে ছুটে আসেন এবং দেখেন মেয়ে মারা গেছে।
প্রত্যক্ষদর্শী রোজিনা খাতুন বলেন, পাশের বাড়িতে বিয়ে হচ্ছিল। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তানিয়াকে ডাকতে এসে দেখেন গরুর খাবার পাত্রের পানির মধ্যে শিশুর মরদেহ ভাসছে। তার পর তিনি চিৎকার করে সবাইকে ডাকেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, ওই নারীর চিৎকারে আশ পাশের সবাই ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুটির মাও আসেন। কিন্তু তিনি শিশুর মরদেহ দেখে প্রথমে কান্নাকাটি করেননি। এতে সন্দেহ হয়। রাতে তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন, মাথায় জিন চাপলে কী হয়, তিনি আর মনে করতে পারেন না। ওসি আরও বলেন, শিশুটির বাবা যে মামলাটি করেছেন, তাতে তানিয়া খাতুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে শিশুকে হত্যার অপরাধে মা গ্রেপ্তার!

আপডেট সময় : ১১:০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩