ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক

মোহনপুরে প্রতিপক্ষের দেওয়া আগুনে পান বরজ পুড়ে ছাই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

মোহনপুরে পান বরজে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে প্রতিপক্ষের দেওয়া আগুনে পান বরজ পুড়ে ছাই!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
মোহনপুরে প্রতিপক্ষের দেওয়া আগুনে পান বরজ পুড়ে ছাই! রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে প্রতিপক্ষের দেওয়া আগুনে পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১০ জুন) সকাল ১০ টার সময় দুইজনের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পান বরজের মালিক নাজিমুদ্দিন বাদী মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে শুক্রবার দিবাগত রাত ৩ টায় সময় উপজেলার মৌগাছি ইউনিয়নের মাখনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোহনপুর উপজেলার মাখনপুর গ্রামের নাজিমুদ্দিনের সাথে একই গ্রামের রেজাউল করিমের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ক্ষতিগ্রস্ত পান বরজের মালিক নাজিমুদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত এক সপ্তাহ আগে রেজাউল করিম তার লোকজন নিয়ে আমার পটলের খেত কেটে নষ্ট করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে রেজাউল করিম। ওই শত্রুতার জের ধরে শুক্রবার দিবাগত রাত ৩ টায় সময় রেজাউল করিম, ছেলে সাইরুল ইসলাম মিলে পান বরজে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর রেজাউল করিম ও ছেলে সাইরুল ইসলামকে পালিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা।

মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পান বরজের প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, নাজিমুদ্দিন দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত অাইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে প্রতিপক্ষের দেওয়া আগুনে পান বরজ পুড়ে ছাই!

আপডেট সময় : ১১:২৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩