ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোদি সাহেবের বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক- দুলু

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ০১:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোদি সাহেবের বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক- দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপ মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি সাহেবের অনেক দরদ। একজন গণহত্যাকারী পতিত স্বৈর শাসকের জন্য নরেদ্র মোদি সাহেবের এত দরদ লাগলে তাকে ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। তাতে আর কিছু না হলেও দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনা সেসব নরেদ্র মোদি সাহেবকে শিখিয়ে দিতে পারবেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু আরো বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত অব্যহত রেখেছে। নানা মিথ্যা প্রচারণা করে দেশকে ছোট করছে। সেই সুযোগ নিয়ে ভারত সরকার ও সেখানকার উগ্র বাসিন্দারা হাসিনার পতনে মর্মাহত হয়ে তারাও বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের চীরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সুসর্ম্পক নষ্ট করার পায়তারা করছে। পতিত হাসিনা ও তার দোসরদের দেশের ভিতর বাহির যেকোন ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে। কোন ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দলমত ধর্ম বর্ণের মানুষ একত্র হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহের সভাপতিত্বে স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোদি সাহেবের বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক- দুলু

আপডেট সময় : ০১:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪