ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

মান্দায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য—বক্তারা

নওগাঁর মান্দায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের সুতিহাট বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, গণেশপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। বক্তারা বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা অত্যন্ত জরুরি। তাঁর সুস্থতা জাতীয় রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান, সিনিয়র সহ–সভাপতি ফজলুর রহমান খোকা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরবক্স মণ্ডল, ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সরদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলাল প্রমুখ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শ্রমিকদল, বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫