ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

মান্দায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে দুইব্যক্তির জরিমানা

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে দুইব্যক্তির জরিমানা

নওগাঁর মান্দায় ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ার অভিযোগে দুই মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার কোঁচড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জয়নাল আবেদীন ও দুর্গাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে জুয়েল রানা। এদের মধ্যে জয়নাল আবেদীনকে ১ লাখ টাকা ও জুয়েল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা গ্রামের মাঠ থেকে খননযন্ত্র দিয়ে জয়নাল আবেদীন ও মৈনম গ্রামের মাঠ থেকে জুয়েল রানা ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রির করছিলেন। এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে মাটিবহন কাজে ব্যবহৃত ৭টি ট্রাক্টর আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাহ আলম মিয়া বলেন, অনুমোদন ছাড়াই ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করছিলেন জয়নাল আবেদীন ও জুয়েল রানা। এ কারণে বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আটক ৭টি ট্রাক্টর মুচলেকা নিয়ে মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে দুইব্যক্তির জরিমানা

আপডেট সময় : ০২:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫