ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম

মান্দায় এমপি টিপুর বিরুদ্ধে ‘মানহানিকর সংবাদ সম্মেলন’-এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় এমপি টিপুর বিরুদ্ধে ‘মানহানিকর সংবাদ সম্মেলন’-এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

উপজেলা বিএনপির একাংশের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ ও ‘চরিত্রহননের’ অভিযোগ; সংশ্লিষ্টদের বহিষ্কারের দাবি

নওগাঁর মান্দায় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অভিযোগ’ তুলে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এমপি-সমর্থিত উপজেলা বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি ডা. ইকরামুল বারী টিপুর রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির একটি অংশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করে জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালায় এবং ভোট দিয়ে ডা. ইকরামুল বারী টিপুকে পরাজিত করার চেষ্টা করে। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন বলেও দাবি করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সেই ‘রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারের ধারাবাহিকতায়’ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে ‘টর্চার সেলে ধরে নিয়ে নির্যাতন’ করার অভিযোগ তুলে গত সোমবার (৬ এপ্রিল) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়।

তাদের দাবি, ডা. টিপুর ডাক্তারি চেম্বারকে ‘টর্চার সেল’ হিসেবে আখ্যা দিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং একজন জনপ্রতিনিধির মানহানি ও চরিত্রহননের শামিল।

প্রতিবাদ সমাবেশ থেকে উপজেলা বিএনপির ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে অভিযুক্ত কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও বহিষ্কারের দাবিও জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ফিরোজ, ফরহাদ হোসেন চকদার, নুর বক্স মণ্ডল, প্রভাষক এমদাদুল হক, কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, সাবেক যুবদল নেতা মোজাদ্দীদ আল মামুন, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের, সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহেল কাফি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক এবং ছাত্রদল নেতা রিসালাত-ই সাজিদসহ অন্যরা।

তবে এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বা সংবাদ সম্মেলনকারী পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় এমপি টিপুর বিরুদ্ধে ‘মানহানিকর সংবাদ সম্মেলন’-এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৯:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬