মান্দায় আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
- আপডেট সময় : ০৩:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

মান্দায় আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সরকারি নির্ধারিত দামে ১৬৪ টন ধান ও ১১৭ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
নওগাঁর মান্দা উপজেলায় চলতি আমন মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রসাদপুর খাদ্যগুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, মিলমালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম হেলালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি জানান, চলতি আমন মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ১৬৪ মেট্রিক টন ধান এবং ১১৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৪ টাকা ও প্রতি কেজি চাল ৫০ টাকায় কেনা হবে।




















