ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

মান্দায় অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ল ১৮ বছরের স’মিল

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২৬৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ল ১৮ বছরের স’মিল

ভোরে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগ; প্রায় চার লাখ টাকার ক্ষতি দাবি ব্যবসায়ীর

নওগাঁর মান্দায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি স’মিল পুড়ে গেছে। বুধবার ভোররাত প্রায় ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওয়াজেদ আলী জানান, দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিজ জমিতে প্রায় ১৮ বছর আগে তিনি স’মিল স্থাপন করেন। প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও স’মিলে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। ভোরে সাহরি খাওয়ার জন্য বাইরে গিয়ে নৈশপ্রহরী আতাব আলী স’মিলে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে শ্যালো মেশিন, আসবাবপত্র এবং মজুত থাকা প্রায় চার লাখ টাকার কাঠ পুড়ে যায়।

ওয়াজেদ আলীর দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেলুয়াবাড়ি এলাকার আফসার আলী ও আকতার হোসেন এবং চককানু গ্রামের গুলবর রহমানের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করেন তিনি। তার ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই স’মিলে আগুন লাগানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মান্দা থানা-য় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে আফসার আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ল ১৮ বছরের স’মিল

আপডেট সময় : ০২:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬