ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

বিরামপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৩১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরামপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে সাগর ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে বিরামপুর স্টেশনের প্রায় দুই কিলোমিটার উত্তরে দেবিপুর গিরিঙ্গি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার সাহিন ইসলামের ছেলে। তার পরনে কালো গেঞ্জি, জিন্সের প্যান্ট রয়েছে বলে নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ বিকেল সোয়া চারটার দিকে ঢাকা গামীপঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চলে যায়।এর কিছুক্ষণ পর দেবিপুর গিরিঙ্গি বাজারের অদুরে রেল লাইনের পাশে একটি ছেলেকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই যুবকের মাথা,নাক এবং মুখে রক্তের দাগ আছে।পরে বিষয়টি স্থানীয় প্রশাসন, স্টেশন মাস্টারকে অবগত করা হয়।

আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি বলেন, বিকেল সাড়ে চারটার দিকে রেল লাইনের পূর্ব পাশে ছেলেটিকে মৃত অবস্থায় পাওয়া যায় এর কিছুক্ষণ আগে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর অতিক্রম করে। পরে বিষয়টি স্থানীয় থানা এবং স্টেশন মাস্টারকে অবগত করা হয়।

জানতে চাইলে বিরামপুর রেলওয়ে স্টেশনের কর্মরত স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি মুঠোফোনে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি অবগত করেন।এর কিছুক্ষণ আগে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর অতিক্রম করে। ধারনা করা হচ্ছে ওই ট্রেন থেকে পড়েই যুবকের মৃত্যু হয়।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মতাজুল হক বলেন, রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার পকেটে একটি মুঠোফোন উদ্ধার করে। মুঠোফোনের সূত্র ধরে ওই যুবকের পরিচয় নিশ্চিত করা হয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরামপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫