ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল তিন টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান। এসময় আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, বিরামপুর আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা পারভিন,বিরামপুর ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিরামপুর উপজেলার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা, কিশোর, কিশোরী সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হবে দিবসটি। নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আরও একবার মনে করিয়ে দেয় এই স্লোগান।

এছাড়া তিনি আরো বলেন, বিরামপুর উপজেলার দেশমা গ্রামের মেরিনা বেসরা আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পুরস্কার সম্মাননা স্মারক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট থেকে গ্রহণ করেন। যা বিরামপুর উপজেলার একটি গর্ব। পরবর্তীতে তাকে বিরামপুর উপজেলার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫