ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিজিবির অভিযানে সীমান্তে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৪০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজিবির অভিযানে সীমান্তে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কঠোর নজরদারিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় জিলেট ব্লেড পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেড জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১০ হাজার ২০০ টাকা।

এর আগে চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জামগড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে একটি ভারতীয় গরু আটক করা হয়, যার সিজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

সব মিলিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহল দল ময়মনসিংহ সীমান্ত এলাকায় মোট ৬ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় জিলেট ব্লেড ও গরু জব্দ করতে সক্ষম হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় চোরাচালানি, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিজিবির অভিযানে সীমান্তে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০১:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬