ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। দলীয় ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরী সহ ৯ টি উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের ধার সহ অলিগলি।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। একই দিন বিকেল সাড়ে ৩টায় বাটার মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হবে। র‌্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এতে অংশ নেবেন বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা। এছাড়াও দলীয় কার্যালয়ে রাতে আলোকসজ্জিতকরণ ও দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হবে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হবে।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড: সৈয়দ শাহীন শওকত জানান, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী হবে স্মরণকালের। যেখানে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে। রাজশাহী বিএনপির ঘাঁটি হলেও বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কারণে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টমুক্ত রাজশাহীতে এবার উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি

আপডেট সময় : ০৭:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫