ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাবু শংকর গোবিন্দ চৌধুরীর ২৭ তম প্রয়াণ দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৮৪ বার পড়া হয়েছে

শংকর গোবিন্দ চৌধুরীর প্রয়াণ দিবসে সাংবাদিকদের শ্রদ্ধা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবু শংকর গোবিন্দ চৌধুরীর ২৭ তম প্রয়াণ দিবস

নাটোর অফিসঃ
বাবু শংকর গোবিন্দ চৌধুরীর ২৭ তম প্রয়াণ দিবস। নাটোরের অবিসংবাদিত নেতা সাবেক সংসদ সদস্য শংকর গোবিন্দ চৌধুরীর ২৭ তম প্রয়াণ দিবস পালন করা হচ্ছে। দিবসের শুরুতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে শহরের নীচাবাজারস্থ প্রয়াত নেতার নিজ বাসভবনে পুষ্পমাল্য সহ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারন সম্পাদক সুব্রত সরকার,পূজা উদযাপন পরিষদের সাধারন অ্যাডভোকেট প্রসাদ তালুকদার, শিক্ষাবিদ প্রফেসর অলোক মৈত্র, অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মলয় রায়, সত্যনারায়ন রায়, প্রিতম দাস, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নবীউর রহমান পিপলু, গোলাম গাউস প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ রানী ভবানী রাজবাড়ি চত্বরের আনন্দ মন্দিরে আলোচনা সভা ও প্রার্থনা সভার আয়োজন করেছে। প্রার্থনা শেষে ভোগ বিতরণ করা হয়।
প্রয়াত নেতা বাবু শংকর গোবিন্দ চৌধুরী ১৯২৬ সালের ৪ ঠা মার্চ ছাতনী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ১৯৭০-এর নির্বাচনে এমসিএ নির্বাচিত হওয়াসহ ১৯৯১সালে ৭তম জাতীয় সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি নাটোর পৌরসভার দু’বার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৫ সালে তিনি বঙ্গবন্ধু সরকারের সময় গর্ভনর হন। ২০১৮ সালে স্বাধীনতা পদক (মরোনত্তর) প্রাপ্ত হন। ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। বর্তমানে তার মেয়ে উমা চৌধুরী জলি নাটোর পৌরসভার মেয়র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাবু শংকর গোবিন্দ চৌধুরীর ২৭ তম প্রয়াণ দিবস

আপডেট সময় : ০১:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২