ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

বাঘায় আ.লীগ নেতা হ-ত্যা মামলায় ৩ দিনের রি মা ন্ডে পৌর মে-য়-র

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৩৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘায় আ.লীগ নেতা হ-ত্যা মামলায় ৩ দিনের রি মা ন্ডে পৌর মে-য়-র

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার পৌর সভার মেয়র আক্কাছ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ জুলাই) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হাদিউজ্জামান রিমান্ড শুনানি শেষে আক্কাসের আইনজীবীর করা জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান। তিনি বলেন, বাঘা পৌর সভার মেয়র আক্কাস আলীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছিল পুলিশ।

কিন্তু আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর তার পক্ষে করা জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। এর আগে শুক্রবার (৫ জুলাই) ঢাকা থেকে আক্কাস আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর শনিবার (৬ জুলাই) সকালে আক্কাস আলীকে রাজশাহীতে আনা হয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে পৌর মেয়র আক্কাসকে আদালতে তোলা হয়। কিন্তু মামলার নথি জজকোর্টে থাকায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হলেও সেই দিন রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। মামলার নথি এলে পরে রিমান্ড আবেদনের শুনানির কথা ছিল। গত মাসের ২২ জুন বাঘা পৌর মেয়র আক্কাস আলীর দুর্নীতি অনিয়মের প্রতিবাদে চলা মানববন্ধন কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

মেয়রের দুর্নীতি ছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার ও উপজেলা দলিল লেখক সমিতির বাড়তি টাকা আদায়কে সমর্থন দেওয়া বা না দেওয়া নিয়ে ওই সংঘর্ষের সূত্রপাত ঘটেছিল। এ ঘটনায় থানা ও আদালতে এখন পর্যন্ত পাল্টাপাল্টি দুইটি মামলা হয়েছে।
ঘটনার দিন প্রতিপক্ষের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় পুলিশ। জরুরি অস্ত্রোপচারের পর তাকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে মেয়র আক্কাসকে প্রধান করে ৩২ জন নামীয়সহ শতাধিক ব্যক্তিকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এছাড়া এ ঘটনায় আদালতেও মামলা হয়েছে। স্থানীয় আবুল কালাম (৩৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে ২৭ জুন রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় মামলায় আসামি হিসেবে বাঘা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শাহিনুর রহমানসহ ৩২ জনের নামোল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১শ থেকে ১৫০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় আ.লীগ নেতা হ-ত্যা মামলায় ৩ দিনের রি মা ন্ডে পৌর মে-য়-র

আপডেট সময় : ০৪:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪