ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

বাগাতিপাড়ায় হয়ে গেল পাটের আঁশ ছাড়ানো প্রতিযোগিতা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ২০৪ বার পড়া হয়েছে

প্রতিযোগিতায় প্রথম হওয়া মেহেদীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় হয়ে গেল পাটের আঁশ ছাড়ানো প্রতিযোগিতা!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় হয়ে গেল পাটের আঁশ ছাড়ানো প্রতিযোগিতা! নাটোরের বাগাতিপাড়ায় পাটের আঁশ ছাড়ানো ব্যাতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেছেন কৃষক কামরুল ইসলামে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া গ্রামে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কয়েকটি এলাকায় এই প্রতিযোগিতার কথা লোকমুখে প্রচার করা হয়। এ সময় বলা হয় যারা একটি নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশি পাটের আঁশ ছাড়াতে পারবে তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এমন প্রতিযোগিতার ঘোষণার পর এদিন আশেপাশের পাঁচটি এলাকা থেকে ছয়জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। প্রথমে সকল প্রতিযোগিদের মাথায় গামছা পরিয়ে দেন আয়োজক কৃষক কামরুল ইসলাম। পরে পাট থেকে আঁশ ছাড়ানোর জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে মাছিমপুর গ্রামের দিনমজুর মেহেদী হাসান ৩৭ মুঠো পাট ধুয়ে প্রথম হন। ৩৪ মুঠো ধুয়ে দ্বিতীয় হয়েছেন হরিরামপুর গ্রামের শরিফুল ইসলাম এবং ২৬ মুঠো ধুয়ে তৃতীয় হয়েছেন কোয়ালিপাড়া গ্রামের শফিকুল ইসলাম।

নাটোরের বাগাতিপাড়ায় পাটের আঁশ ছাড়ানো ব্যাতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেছেন কৃষক কামরুল ইসলামে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া গ্রামে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
পাটের আঁশ ছাড়ানো প্রতিযোগিতা শুরুর আগে মাথায় গামছা বেঁধে দেন কৃষক কামরুল

প্রথম হওয়া মেহেদী হাসান বলেন, দেশের প্রায় সকল পর্যায়ের মানুষের মাঝে প্রতিযোগিতার ব্যবস্থা থাকলেও তাদের নিয়ে কোন আয়োজন হয় না। এই রকম একটা আয়োজনে তিনি প্রথম হতে পেরে খুব খুশি। এইরকম আয়োজনে প্রতিযোগী হিসেবে এটি তার জীবনে প্রথম।
প্রতিযোগিতা দেখতে আসা গালিমপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউন্নবী রেনু বলেন, ব্যতিক্রম এই আয়োজনের কথা শুনে তিনি দেখতে এসেছেন। এরকম একটি আয়োজনের জন্য আয়োজককে তিনি ধন্যবাদ জানান।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মাছিমপুর গ্রামের মেহেদী হাসান

আয়োজক কৃষক কামরুল ইসলাম বলেন, প্রতিবছর পাটের মৌসুমে দিনমজুরদের মুখে মুখে শোনা যায় ওই গ্রামের অমুক, আর একজন বলে ওই গ্রামের অমুক সবচেয়ে বেশি পাট ধুতে পারে। সেই বিষয়টি থেকে অনুপ্রাণিত হয়ে এই আয়োজন করা। প্রকৃতপক্ষেই কে সবচেয়ে বেশি পাট ধুতে পারে সেটি দেখা এবং কৃষকদের সামান্য বিনোদন দেওয়ার জন্য।
উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, কৃষিপ্রধান দেশে ফসল চাষের ক্ষেত্রে দিনমজুররা খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্য আসলে কেউ কোন কিছু করেনা। এইরকম ব্যতিক্রম আয়োজনে তারা কাজের প্রতি আগ্রহী হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় হয়ে গেল পাটের আঁশ ছাড়ানো প্রতিযোগিতা!

আপডেট সময় : ১২:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২