ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিকেএসপিতে ৮ শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিকেএসপিতে ৮ শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত

হকিতে ৭ জন ও জিমনাস্টিকে ১ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছে

নাটোরের বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমি থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রাথমিকভাবে মোট ৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এর মধ্যে ৭ জন হকি এবং ১ জন জিমনাস্টিক বিভাগে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেএসপির ওয়েবসাইটে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন— ১. মোছা. টুসি খাতুন (চতুর্থ শ্রেণি) ২. মোছা. খাদিজা খাতুন (সপ্তম শ্রেণি) ৩. মোছা. জান্নাতুল ফেরদৌস জোতি (অষ্টম শ্রেণি) ৪. মোছা. বুসরাত জাহান বিন্দু (সপ্তম শ্রেণি) ৫. মোছা. মিতু খাতুন (সপ্তম শ্রেণি) ৬. সানজিদা আক্তার সিফা (সপ্তম শ্রেণি) ৭. মোছা. রোজা খাতুন (হকি, সপ্তম শ্রেণি) এবং ৮. নীলয় (জিমনাস্টিক, সপ্তম শ্রেণি)।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, তাঁর তত্ত্বাবধানে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা এই পর্যায়ে পৌঁছানোর সুযোগ পেয়েছে। এটি বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও জানান, গত ১৫ ডিসেম্বর শিক্ষার্থীরা বিকেএসপির বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং প্রাথমিকভাবে নির্বাচিত হয়।

প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী সাত দিনের একটি প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করবে। ক্যাম্প শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং এরপর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এই বিদ্যালয় থেকেই কণা আক্তার নামে একজন প্রতিভাবান ও সংগ্রামী হকি খেলোয়াড় উঠে এসেছেন। তিনি এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন এবং বর্তমানে জাতীয় হকি দলের সদস্য হিসেবে খেলছেন। তাঁর এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিকেএসপিতে ৮ শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত

আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬