ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বাগাতিপাড়ায় মাতৃত্বকালীন ভাতা করে দিতে টাকা নেয়ার অভিযোগ প্যানেল চেয়ারম্যনের বিরুদ্ধে

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ৭৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মাতৃত্বকালীন ভাতা করে দিতে টাকা নেয়ার অভিযোগ প্যানেল চেয়ারম্যনের বিরুদ্ধে

নাটোরের বাগাতিপাড়ায় মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে হতদরিদ্র পরিবারের কাছ থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলার ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যন ফাইমা খাতুনের ছেলে মশিউর রহমান মিশুর বিরুদ্ধে। এ ঘটনায় ওই ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মানিক প্রামনিক মশিউর রহমান মিশুর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ এবং ভুক্তভোগী মানিকের সাথে কথা বলে জানা যায়, মানিক একজন অর্ধশিক্ষিত ভ্যান চালক। তাকে একদিন তার এক নিকটাত্বীয় একই এলাকার জহুরুল ইসলাম নামে একজন বলে তোর বউএর মাতৃত্বকালীন ভাতা করতে হলে টাকা লাগবে। অনেকেই সিরিয়ালে আছে যে টাকা দিবে তারটা হবে। তুই যদি টাকা দিতে পারিস তাহলে চেয়ারম্যানের ছেলে ভাতার কার্ড করে দিবে। তখন ভাতা পাবার আশায় মানিক তার প্রস্তাবে রাজি হয়ে কিস্তি তুলে ১২ হাজার টাকা ওই জহুরুলের বাড়িতে কয়েক জনের সামনে চেয়াম্যানের ছেলের হাতে তুলে দেয়। কিছুদিন পরে জানতে পারে ভাতা করতে টাকা লাগেনা। এমনি এমনিই হয়। তখন চেয়ারম্যানের ছেলের থেকে টাকা ফেরত চাইলে তিনি নানা টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে টাকা ফেরত দিতে চাইলেও পরে আর দেয়না। পরে মানিক নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করে।

টাকা নেয়ার সত্যতা নিশ্চিত করে স্থানীয় আজিত আলী, স্বপনসহ আরো অনেকে জানান, মানিকের টাকা নেয়ার বিষয়টি এলাকার সবাই জানে। চেয়ারম্যানের ছেলে টাকা ফেরতও দিতে চেয়েছিল তবে এখন আর দিচ্ছেনা। তারা আরো বলেন শুধু মানিক না এরকম আরো অনেকের কাছ থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে সে টাকা চেয়েছিল। তবে তারা সচেতন হওয়ায় তাকে টাকা দেননি।এসকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে চেয়ারম্যন ফাইমা খাতুনের ছেলে মশিউর রহমান মিশু বলেন, এটি রাজনৈতিক চক্রান্ত।এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অভিযোগ পেয়ে তা তদন্তের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে এলে তা দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য ৫ আগস্ট পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ছুটি নেয়ায় ফাইমা খাতুনকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মাতৃত্বকালীন ভাতা করে দিতে টাকা নেয়ার অভিযোগ প্যানেল চেয়ারম্যনের বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫