ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

বাগাতিপাড়ায় মহন হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৫১৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মহন হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় আলোচিত মহন হত্যা মামলার অন্যতম তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে ঢাকার আশুলিয়া জিরানি বাজার এলাকা থেকে র‍্যাবের সহায়তায় তাদের গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়ার মোস্তাক এবং বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর এলাকার ইশতিয়াক ও আল-আমিন। বাগাতিপাড়া মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল দায়ের করা মহন হত্যা মামলার প্রধান তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। র‍্যাব-১ ও বাগাতিপাড়া মডেল থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে বাগাতিপাড়া মডেল থানায় আনা হয়। পুলিশ আরও জানায়, ২০২১ সালের ১১ জুলাই বাগাতিপাড়া উপজেলার সীমান্তবর্তী রাজশাহী বাঘা উপজেলার হরিপুরের কলেজ ছাত্র জাকির হত্যাকান্ডের আসামী ছিলেন নিহত মহন আলী।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ভ্যান মেরামতের জন্য মহন আলী পার্শ্ববর্তী বাঘা উপজেলার খাগড়বাড়িয়া বাজারে যান। রাত ১০ দিকে বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে মহনকে ফেলে রাখা হয়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখান থেকে ওই রাতেই তাকে ঢাকায় নেওয়ার পথে ভোরে তিনি মারা যান। এ ঘটনায় নিহত মহনের মামা আয়নাল হক বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় ১৯ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় চারজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করা হয়। মামলায় ধারালো অস্ত্র দিয়ে মহনকে কুপিয়ে হত্যার অভিযোগ আনা হয়। এদিকে নিহতের মা হনুফা বেগম শুরু থেকেই দাবি করছেন, ছাত্র জাকির হত্যা মামলার আসামী হওয়ায় তার ছেলে মহন কারাগারে ছিল। প্রায় চারমাস পূর্বে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরলে পূর্ব পরিকল্পিতভাবে জাকিরের স্বজনরা তার ছেলে মহনকে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান জানান, ভ্যানচালক মহন হত্যাকান্ডের এজাহার নামীয় প্রধান তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নিহত মহন আলী উপজেলার চকমহাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মহন হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার!

আপডেট সময় : ০৫:৫০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪