ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধায় বন্ধ কাজ নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জিআই স্বীকৃত মোহনপুরের পানের ঐতিহ্যের প্রতীক বহনকারী সীমানা পিলারের উদ্বোধন পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাগাতিপাড়ায় এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং; সিংড়ায় মহিষবোঝাই ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু জরাজীর্ণ ভবন, জনবল সংকটে ধুঁকছে বাগাতিপাড়া সামাজিক বন বিভাগ; হুমকিতে সরকারি সম্পদ ও সেবার মান নেশার টাকার জন্য ভাগ্নের শখের সাইকেল চুরি, বোনের মামলায় গ্রেপ্তার ভাই

বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৪৬ বার পড়া হয়েছে

Bagatipara Mahaboob ur Rahman pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

দোকানের পেছনে যাওয়ার সময় ছোবল; হাসপাতালে নেওয়ার তিন ঘণ্টা পর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে মাহাবুবুর রহমান (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মাহাবুবুর রহমান উপজেলার পাঁকা ইউনিয়নের মৃত হারুন অর রশিদের তৃতীয় ছেলে। তিনি পাঁকা বাজারে দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক হিসেবে সেবা দিয়ে আসছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আসরের নামাজ আদায় শেষে মাহাবুবুর রহমান পাঁকা বাজারে নিজের ওষুধের দোকানে যান। পরে প্রাকৃতিক প্রয়োজন সারতে দোকানের পেছনের দিকে গেলে সেখানে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে বিষয়টি তিনি বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম (অ্যান্টিভেনম) প্রয়োগ করেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর মাহাবুবুর রহমানের শরীরে সাপের বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায়। তাকে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হলেও প্রায় আধা ঘণ্টা পর তার মৃত্যু হয়।

পল্লী চিকিৎসক মাহাবুবুর রহমানের আকস্মিক মৃত্যুতে পাঁকা বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন এবং এলাকার পরিচিত মুখ ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় : ১২:০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬