ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৬০ বছরের ঐতিহ্য, তবু জাতীয়করণের বাইরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় তানোরে সরকারি খাস জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ, গাছ কাটায় ক্ষোভ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধায় বন্ধ কাজ নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জিআই স্বীকৃত মোহনপুরের পানের ঐতিহ্যের প্রতীক বহনকারী সীমানা পিলারের উদ্বোধন পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাগাতিপাড়ায় এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং; সিংড়ায় মহিষবোঝাই ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Human chain in rajshahi-

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা।

সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর হেতেম খাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীবাসী’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশিষ্টজন ও সাধারণ মানুষ। কর্মসূচি সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভাগীয় শহর রাজশাহী থেকে নেসকোর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে এবং কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

তারা আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হলে রাজশাহীবাসী তা মেনে নেবে না। প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) আফাজ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবরে রাজশাহীবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে রাজশাহীর প্রশাসনিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জন্য সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে গত ১৬ জুলাই নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সম্ভাব্য আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে বলা হয়েছে। সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত ওই চিঠিতে স্থানান্তরের সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬