ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

বাগাতিপাড়ায় পারিবারিক কলহে ঘাস মারা বিষপানে এক গৃহবধূর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় পারিবারিক কলহে ঘাস মারা বিষপানে এক গৃহবধূর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে ঘাস মারা বিষপান করায় আন্নি খাতুন (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত আন্নি খাতুন উপজেলার চিথুলিয়া গ্রামের আশরাফুল ইসলাম ও মোছাঃ শামীমা বেগমের মেয়ে এবং একই উপজেলার বেগুনিয়া গ্রামের জনৈক মোঃ পল্টু মন্ডলের ছেলে মোঃ পরশ মন্ডলের স্ত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে ইসলামী শরীয়াহ মোতাবেক মোঃ পরশ মন্ডলের সঙ্গে আন্নির বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে গত ৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে আন্নি ঘরে থাকা জমিতে ব্যবহৃত ঘাস মারা বিষপান করেন।

ঘটনাটি বুঝতে পেড়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে তাকে সেখানে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর ভোররাতে আন্নি খাতুন মারা যান।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু এটি একটি অপমৃত্যু তাই শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপালের মর্গে ময়নাতদন্তের পরে গৃহবধূ আন্নি খাতুনের লাশ পরিবারের কাছে দেওয়া হবে। তবে এ বিষয়ে বাগাতিপাড়া থানায় একটি ইউডি মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় পারিবারিক কলহে ঘাস মারা বিষপানে এক গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৮:০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫