বাগাতিপাড়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত!
- আপডেট সময় : ০৩:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত! নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিনলের আয়োজন করা হয়। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল গণি। সাংগঠনিক সম্পাদক মোঃ আমির আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য আব্দুল মজিদ মন্টু, পৌর সেক্রেটারি মোঃ বারিকুল ইসলাম চাঁদ, নাটোর জেলা জাতীয় যুব সংহতির
সাবেক আহবায়ক এ এস এম আল আফতাব খান সুইট প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনায় এবং
দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ।
এছাড়াও ওই অনুষ্ঠানে উপজেলার প্রতিটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
















