ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ

বাগমারায় জোর করে ফসলী জমি দখল করে পুকুর খননের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় জোর করে ফসলী জমি দখল করে পুকুর খননের অভিযোগ

মাসিক আইন-শৃংখলা মিটিংয়ে স্থানীয় সংসদ সদস্যর উপস্থিতে অবৈধ পুকুর খনন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও, কোন ভাবেই বন্ধ হচ্ছে অবৈধ পুকুর খনন। এমন সিদ্ধান্তের তিন দিনের মাথায় রাজশাহীর বাগমারায় আবারো জোর পূর্বক কৃষকের তিন ফসলি জমি দখল করে রাতের অন্ধকারে পুকুর খননের অভিযোগ ও পুকুর খনন বন্ধের জন্য উপজেলা নির্বহিী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের মন্ত্রণালয়ের নির্দেশ থাকলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর মৌজার গুঞ্জাবাড়ির গলাদড়িয়া বিলে অবৈধ পুকুর খননকারীরা জমির মলিকদের জীবন নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক পুকুর খননের অভিযোগ করেছেন পৌরসভার ২নং ওয়ার্ডের কৃষক আব্দুল আজিজ সরদার সহএলাকার অর্ধশতাধিক কৃষক।

এদিকে অবৈধ ফসলি জমিতে কোন রকম পুকুর খনন করা যাবে না বলে গত সোমবার উপজেলা আইন-শৃংখলা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। ওই মিটিংয়ে বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ পুকুর খনন বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। জোর পুর্বক পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন থেকে নিশেষধাজ্ঞা করে মাইকিং করার ব্যবস্থাও নিয়েছেন। কিন্ত তার পরও সন্ত্রাসী কায়দায় ভয়ভীতি দেখিয়ে পুকুর খননের বিষয় নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তাহেরপুর পৌরসভার পুকুর ব্যবসায়ীর নামে সিন্ডিকেট সদস্য বিশুপাড়া মহল্লার রমজান আলীর ছেলে মিনহাজ, হাবুল সরদারের ছেলে বাবু, বাছিয়াপাড়া মহল্লার শফি সরদারের ছেলে হেকমত সরদার ও আক্কাস সরদারের ছেলে রাজু সরদার। তারা উপজেলায় বিভিন্ন আবাদী কৃষি জমি সংরক্ষণের কোন নিয়ম নীতি মানছেন না। পুকুর খননকারী সিন্ডিকেট সদস্যদের অবৈধ পুকুর খননের বিগত ৪/৫ বৎসর ধরে আবাদী কৃষি জমি ব্যাপক পরিমান ধ্বংস করছে। সরকারী ভাবে উপজেলায় পুকুর খননের ব্যাপারে ভ্রাম্যমান আদালতসহ কড়াকড়ি ব্যবস্থা নিলেও এক শ্রেণী কৌশলী প্রভাবশালীরা অভিনব কায়দায় পুকুর খননের ব্যবস্থা নিয়েছে।

দিনে খননের বদলে প্রশাসনের হাত এড়াতে রাতে ড্রেজার মেশিন দিয়ে দেদারছে পুকুর খনন করছে। এই ধারা বাহিকতায় গুঞ্জাবাড়ি বিলে মহল্লার সংলগ্ন দু’ ফসলি জমিতে প্রভাবশালীরা জোর পূর্বক মাটি কেটে ঘিরে নিয়েছে। মহল্লার আবুল কালাম আজাদ জানান, আমার ইচ্ছার বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় প্রভাব খাটিয়ে ভেকু দিয়ে জমির মাটি খনন করা হয়েছে। প্রথম অবস্থায় তারা পুকুরের পাড় বেধেঁ নিয়ে পরে রাতে অন্ধকারে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন চালাবে বলে হুমকি দিচ্ছে বলে তিনি সহ জমির অন্র মালিকরা দাবি করেন। বিলের মধ্যে পুকুর খনন করলে তাদের চাষের জমি শুন্য হয়ে পড়বে বলে তারা জানান। তারা আরোও জানান, তাদের ওই বিলে একমাত্র জমি চাষ করতে না পারলে ছেলে-মেয়ে ও পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করতে হবে।

স্থানীয় পৌরসভার ২ নং ওয়ার্ডের কমিশনার শামসুল আলম ও সংরক্ষিত আসনের মহিলা কমিশনার ওই কৃষি জমিতে পুকুর খনন বন্ধের জন্য জোর সুপারিশ করেছেন। কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের হাইকোর্ট বিভাগের রীট পিটিশনের আদেশ রয়েছে। উক্ত আদেশে আবাদি কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ রয়েছে। স্থানীয় প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত করলেও থামছেনা অবৈধ পুকুর খনন। এতে ওই এলাকা ফসলি জমি হুমকির মুখে পড়বে বলে জানান তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, অবিযোগ পেয়েছি। কোন ভাবে ফসলি জমিতে পুকুর খনন কার যাবে না। ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় জোর করে ফসলী জমি দখল করে পুকুর খননের অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪