ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

ফেসবুকে নারীর মানহানিকর পোস্ট দেওয়ায় ৫ বছর কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে নারীর মানহানিকর পোস্ট দেওয়ায় ৫ বছর কারাদণ্ড

রাজশাহী ব্যুরো
ফেসবুকে নারীর মানহানিকর পোস্ট দেওয়ায় ৫ বছর কারাদণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ায় আলাদা দুটি ধারায় এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তৌফিক সিদ্দিক তরফদার ওরফে তড়িৎ তরফদার (৫২)। নওগাঁ সদর উপজেলার চকদেব ডাক্তারপাড়া গ্রামে তাঁর বাড়ি। তাঁর বাবার নাম মৃত আবদুর রহমান তরফদার। ২০১৯ সালের ৭ আগস্ট একই গ্রামের এক নারী (৫৫) তৌফিক সিদ্দিকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছিলেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে তৌফিক সিদ্দিকের বিরুদ্ধে ওই মামলা হয়েছিল। মামলার বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এতে অভিযোগ প্রমাণিত হয়।

এ কারণে একটি ধারায় আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড। অন্য আরেকটি ধারায় আদালত আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার এ অর্থ অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।

ইসমত আরা আরও জানান, আদালত বলেছেন, একটি সাজা কার্যকর হলে অন্যটি কার্যকর হবে। আর ভুক্তভোগী পাবেন জরিমানার অর্থ। এ রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেসবুকে নারীর মানহানিকর পোস্ট দেওয়ায় ৫ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৩:১২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২