ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রদীপসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও আটকের প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতিকী কর্মবিরতি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৩৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রদীপসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও আটকের প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতিকী কর্মবিরতি

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও আটককৃতদের মুক্তির দাবিতে প্রতিকী কর্মবিরতি পালন করেছে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকরা। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।

সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, ছত্রং চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। এই কর্মবিরতি অনুষ্ঠানে রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন শেষে সাংবাদিকদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রদীপসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও আটকের প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতিকী কর্মবিরতি

আপডেট সময় : ০১:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪