ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজশাহীর জিরো পয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। রাজশাহী মহানগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২ টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজশাহীর জিরোপয়েন্ট গণজমায়েতে মিলিত হন। রাজশাহীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হলে সেখানে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নূর হোসেনের কাঁধে চেপে পতিত সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যাবর্তন এখন আর কোনোভাবেই সম্ভব নয়। এই স্বপ্ন, স্বপ্নই। যা বাস্তবায়ন হবে না।নিজ হাতে গণতন্ত্র হত্যা করে, গণহত্যা চালিয়ে ভুয়া হুঙ্কার দিয়ে ফিরে আসাতে চাইলে শিক্ষার্থীরাই তাদের প্রতিহত করবে। আর গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা মাঠে ছিল; শেষ পর্যন্ত মাঠে থাকবে। বিক্ষোভ কর্মসূচি থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ক্ষমা চাইতে ও জুলাই গণহত্যার বিচার মেনে নিতে বলেন শিক্ষার্থীরা। একইসঙ্গে অন্তবর্তী সরকারের বিচার ব্যবস্থা ও সংস্কার প্রক্রিয়া মানতেও দাবি করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, ফ্যাসিজম প্রতিহত করতে যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে তারা মাঠে নামতে এবং থাকতে প্রস্তুত। জুলাই আন্দোলনে ঢালা রক্ত কোনোভাবেই তারা বৃথা যেতে দেবেন না।

রাজশাহীর জিরোপয়েন্টে দুপর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় জিরোপয়েন্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।

বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্নয়ক মেসকাত হোসেন মিশু, সালাউদ্দিন আম্মার, মেহেদী হাসান, মেহেদী হাসান মুন্না, মাসুদ রানা, সাব্বির হোসেন, রাজশাহী কলেজ শাখার আব্দুর রহিম, মহুয়া জান্নাত, রাবির রাতুল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

আপডেট সময় : ০২:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪